• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Headline
নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার

জামায়াত আমির জাতি এখন সবচেয়ে বড় সংকটে

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

  • জাতি বর্তমানে সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বললেন, এই সংকট থেকে জাতির উত্তরণ ঘটাতেই হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রোড টু সিরাহ’ জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। ডা. শফিকুর রহমান বললেন, দেশে অনেক মেধাবী রয়েছে। তবে তাদের অনেকেই ‘ইভিল ট্যালেন্ট’ বা মেধার অপব্যবহার করছেন। আল্লাহর দেওয়া মেধাকে মানবতা, সৃষ্টি ও কল্যাণের কাজে না লাগিয়ে বৈধ-অবৈধ নানা পথে নিজেদের স্বার্থ ও লাভ খুঁজছেন তারা। আল্লাহকে সন্তুষ্ট করার পথ একটাই— নবী করিম (সা.)-এর পদাঙ্ক অনুসরণ। পায়ে পায়ে ও অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে তার জীবন। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনকে অনুসরণীয় আদর্শ হিসেবে তুলে ধরে জামায়াত আমিরের আহ্বান, একটি শিশু যদি জানতে চায় কাকে অনুসরণ করবে, তাহলে তার সামনে মহানবী (সা.)-এর শৈশবকে তুলে ধরতে হবে। শৈশবেও তিনি অন্যের হক নষ্ট করেননি, কাউকে কষ্ট দেননি এবং কোনো অশ্লীল কথাও বলেননি। একজন ব্যবসায়ী, দার্শনিক, চিন্তাবিদ, সমন্বয়ক কিংবা বিচারকের জীবনে যে ক্ষেত্রেই অনুসরণের প্রশ্ন আসুক না কেন, নিঃসন্দেহে রাসুলুল্লাহ (সা.) হচ্ছেন সর্বোত্তম আদর্শ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category