শুক্রবার দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির কর্মী সম্মেলন ও মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘গত ২০২৪-এর গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং দোসররা পালিয়ে গেছে। কিন্তু দেশের অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য, শিক্ষাসহ সব খাত তারা ধ্বংস করে দিয়ে গেছে। বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাসহ সব খাতের উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যেন দেশের জনসাধারণ মানুষ আগামী দিনগুলো সুখে-শান্তিতে বসবাস ও চলাফেরা করতে পারে।’তিনি বলেন, ‘সরকার কৃষি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কৃষকদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দিচ্ছেন। কৃষি খাতে উন্নয়ন বাড়লে, দেশের উন্নয়ন হবে।’
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের বয়স মাত্র ৭ মাস।