• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি / ৩৮ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েচেন আরও একচন। আজ শুক্রবার ভোরে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. হৃদয় (২৭)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে। আহত মো. সাজ্জাদ (২৪) সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার রবিউল আউয়ালের ছেলে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভোরে ঢাকা অভিমুখী কুচিয়ামোড়া ব্রিজের ঢালে পৌঁছালে মোটরসাইকেলটি সড়কের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে হৃদয় ঘটনাস্থলে নিহত হন। আর সাজ্জাদ গুরুতর আহত হন। সকাল সাড়ে ৬টার দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত সাজ্জাদকে হাসপাতালে পাঠান। নিহত হৃদয়ের মরদেহ বডি ব্যাগে তুলে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানিয়েছেন, মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category