• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline
নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার

ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে গাছ লাগানোর বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক / ২৭ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

  • দেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে নেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরার পশ্চিম সারুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ঢাকা শহরসহ সারা দেশ ক্রমেই কংক্রিটের শহরে পরিণত হচ্ছে। ঢাকা বায়ুদূষণের দিক থেকে বিশ্বের অন্যতম দূষিত শহর। মানুষ ও যানবাহন থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস শোষণে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ থেকেই আমরা অক্সিজেন পাই। তাই গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দখল ও দূষণের কারণে ঢাকার অনেক খালের স্বাভাবিক অস্তিত্ব নেই। নগরের সুযোগ-সুবিধা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে খালের জায়গা দখল করা যাবে না। খালের ওপর থাকা দোকানপাট সরিয়ে নিতে হবে। তা না হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে সেগুলো উচ্ছেদ করা হবে।

যত্রতত্র হকার বসার বিরোধিতা করে ডিএসসিসি প্রশাসক বলেন, মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট এলাকায় তাদের ব্যবসার সুযোগ দেওয়া হবে। বিকেল ৪টা থেকে রাত ৮টা-৯টা পর্যন্ত কিছু এলাকায় হকারদের বসার ব্যবস্থা করা হবে। এজন্য তাদের কার্ড দেওয়ার কথাও জানান তিনি।

ডেঙ্গুর প্রকোপ নিয়ে সতর্ক করে আবদুস সালাম বলেন, বাড়ি, দোকান ও প্রতিষ্ঠানের সামনে ময়লা ফেলা যাবে না। ছাদ, ফুলের টব, ডাবের খোসা কিংবা অন্য কোথাও তিন-চার দিন পানি জমে থাকতে দেওয়া যাবে না। ড্রেন পরিষ্কার রাখার পাশাপাশি মশার লার্ভা যাতে জন্মাতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

ঢাকার যানজট ও ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে তিনি বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করা বন্ধ করতে হবে। ব্যাটারিচালিত রিকশা চলবে, তবে এর জন্য সোলারভিত্তিক চার্জিং ব্যবস্থা করা হবে। ঢাকা শহরকে কয়েকটি জোনে ভাগ করে নির্দিষ্ট এলাকার মধ্যে রিকশা চলাচলের ব্যবস্থা করা হবে।

রিকশাচালকদের লাইসেন্সের আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশার কারিগরি সক্ষমতা পরীক্ষা করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তাদের সনদের ভিত্তিতে সিটি করপোরেশন থেকে লাইসেন্স দেওয়া হবে। অটোরিকশার দুর্ঘটনায় অনেক মানুষ আহত ও পঙ্গু হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে নিয়ন্ত্রণ জরুরি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবী, ডেমরা থানা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category