• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline
নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার

অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে: সড়ক পরিবহন, মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচলের সুযোগ নেই। তবে অটোরিকশার সঙ্গে অনেক মানুষ সম্পৃক্ত হয়ে যাওয়ায় বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি তাঁদের জীবন-জীবিকার বিষয়টিও বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডিতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচি আয়োজন করে ধানমন্ডি ইয়ুথ ক্লাব।

শেখ রবিউল আলম বলেন, ‘আমরা অটোরিকশা ন্যাশনাল হাইওয়েতে চলার পক্ষে নই। আমরা এটা নিয়ন্ত্রণ করতে চাই এবং নিয়ন্ত্রণ করছি। কিন্তু এর একটা দৌরাত্ম্য আছে। ফলে অটোরিকশা কোথায় চলবে, কোথায় চলবে না এ ধরনের একটি সুনির্দিষ্ট নীতিমালা খুব দরকার।’

মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ ও হাইওয়ে ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বয়ে এ বিষয়ে একটি নীতিমালা করা দরকার। তবে কোনো নীতিমালাতেই জাতীয় মহাসড়কে অটোরিকশা চলার সুযোগ নেই। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কারণ ব্যাখ্যা করে শেখ রবিউল আলম বলেন, অটোরিকশার সঙ্গে এখন অনেক মানুষ সম্পৃক্ত হয়ে গেছেন এবং তাঁরাও সমাজের একটি অংশ। একই সময়ে এটার এমন একটা ব্যবস্থাপনা আমরা চাচ্ছি, যে বিদ্যমান সমস্যার সমাধান হবে।’

সমস্যার সমাধান করতে গিয়ে যাঁদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাঁদের সহযোগিতাও থাকবে বলে জানান মন্ত্রী। তাঁদের জীবন-জীবিকার বিষয়টি কীভাবে একটি নিয়ন্ত্রিত জায়গায় নিয়ে যাওয়া যায় এবং একটি শৃঙ্খলার মধ্যে আনা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, অটোরিকশা যদি কোনো জায়গায় চলে, তাহলে এর একটা জবাবদিহি থাকা দরকার। যাঁরা অটোরিকশা চালাবেন, তাঁদের ন্যূনতম একটি যোগ্যতা থাকা দরকার। এসব বিষয় নীতিমালার মধ্যে এনে শক্তভাবে ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে ব্যবস্থাপনার দায়িত্বের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘হাইওয়ে আমি বানাই, যোগাযোগ মন্ত্রণালয় এবং হাইওয়েতে চলাচলের জন্য যানবাহনের অনুমোদন নেই।’ যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ রাস্তা ও হাইওয়ে তৈরি করা, সংরক্ষণ করা এবং এর রক্ষণাবেক্ষণ অব্যাহত রাখা। প্রয়োজনের ভিত্তিতে এসব কাজ তাৎক্ষণিকভাবে করা যায় এবং করা হচ্ছে বলেও জানান তিনি।

তবে হাইওয়ে ব্যবস্থাপনার সঙ্গে অনেকগুলো কর্তৃপক্ষ জড়িত বলে উল্লেখ করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘ওই কর্তৃপক্ষগুলোর সমন্বয়ের কাজ করছি তবে টোটাল হাইওয়ের সব ব্যবস্থাপনার অযোগ্যতার দায়ভার আমাকে দিতে হয়। কিন্তু এখানে আমার সম্পৃক্ততা কম এবং আমার কাজ করার সুযোগ নির্দিষ্ট।’

তিনি আরও বলেন, হাইওয়ের সব ব্যবস্থাপনা বা অরাজকতার সমাধান শুধু তাঁর কাছে নয়, অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের কাছেও রয়েছে।

এ সময় তিনি ধানমন্ত্রী লেগে মাছের পোনা উপমুক্ত করেন এবং বৃক্ষরোপণ করেন।

ধানমন্ডি ইয়ুথ ক্লাব এর সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি এর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category