রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি উত্থাপনের সময় তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ। আমি যদি আজ তালাক দিতে চাই, ইসলামিক ল অনুযায়ী আমি তিন তালাক বললে পরে তালাক হয়ে যাবে।’
তিনি বলেন, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী তালাক দিতে হলে আরবিট্রেশন কাউন্সিলে নোটিশ দিতে হয়। এরপর আরবিট্রেশন কাউন্সিল ৯০ দিনের মধ্যে দুই পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করে।
আইনমন্ত্রী আরও বলেন, দুই পক্ষকে ডেকে পুনর্মিলনের চেষ্টা করা হলেও তা সম্ভব না হলে ৯০ দিন পর তালাক কার্যকর হয়।
এর আগে দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন বিল জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়। সংশোধিত আইনে সন্তানকে সম্পত্তি হস্তান্তর বা দান করলেও বাবা-মায়ের আজীবন ওই সম্পত্তি ভোগদখলের সুযোগ রাখা হয়েছে।
বিলটি পাসের আগে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। তবে সরকারি দলের পক্ষ থেকে বাবা-মায়ের সুরক্ষা নিশ্চিত করতে বিলটিকে স্বাগত জানানো হয়।