• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: সংসদে আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৭ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

  • ‘মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ’—সংসদে দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন বিল নিয়ে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় তিনি ইসলামী আইনে তালাকের বিধান এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের প্রক্রিয়া তুলে ধরেন।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি উত্থাপনের সময় তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ। আমি যদি আজ তালাক দিতে চাই, ইসলামিক ল অনুযায়ী আমি তিন তালাক বললে পরে তালাক হয়ে যাবে।’

তিনি বলেন, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী তালাক দিতে হলে আরবিট্রেশন কাউন্সিলে নোটিশ দিতে হয়। এরপর আরবিট্রেশন কাউন্সিল ৯০ দিনের মধ্যে দুই পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করে।

আইনমন্ত্রী আরও বলেন, দুই পক্ষকে ডেকে পুনর্মিলনের চেষ্টা করা হলেও তা সম্ভব না হলে ৯০ দিন পর তালাক কার্যকর হয়।

এর আগে দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন বিল জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়। সংশোধিত আইনে সন্তানকে সম্পত্তি হস্তান্তর বা দান করলেও বাবা-মায়ের আজীবন ওই সম্পত্তি ভোগদখলের সুযোগ রাখা হয়েছে।

বিলটি পাসের আগে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। তবে সরকারি দলের পক্ষ থেকে বাবা-মায়ের সুরক্ষা নিশ্চিত করতে বিলটিকে স্বাগত জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category