• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধ / ৩৯ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত দেলোয়ার হোসেন খান দক্ষিণ চেঁচরী গ্রামের মো. হারুন খানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

​স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে বৃষ্টির মধ্যে দেলোয়ার হোসেন নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকস্মিক তীব্র বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়ীতে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহিন খান জানান, দুপুরে মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ারের মৃত্যু হয়। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​কাঁঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র পাল বলেন, বজ্রপাতে এক কৃষক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজখবর নিয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category