• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

নজরুল বর্ষ উপলক্ষে রাণীনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৮৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংস্কৃতি অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার এক অনন্য প্রতীক। তিনি তার রচিত সাহিত্যের মাধ্যমে দেশপ্রেম, অন্যায়ের প্রতিবাদ, সাম্যবাদের এক অনন্য নিদর্শন স্থাপন করেছেন। কবির রচিত কবিতা, গান, প্রবন্ধ, উপন্যাস পাঠ ও চর্চার মাধ্যমে দেশের সকল শিক্ষার্থী সাংস্কৃতিক চর্চার শিখরে আরোহন করবে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলম, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, কুজাইল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বেল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

এ সময় বক্তারা- কাজী নজরুল ইসলামের জীবন থেকে শিক্ষা নিয়ে জাতীয় জীবনে তা কাজে লাগাতে আহ্বান জানান।

পরে রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

জানা গেছে, আগামী ৩ তারিখ থেকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে। বিভিন্ন ইভেন্টে ও গ্রুপে অনুষ্ঠিতব্য এই সাংস্কৃতিক প্রতিযোগিতা উপজেলা, জেলা ও বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে গিয়ে শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category