• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

রাণীনগরে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর চিকিৎসার জন্য বিএনপির সহায়তা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৩৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হন শিশু রেজওয়ান আহম্মেদ। তিনি উপজেলার মধুপুর গ্রামের ময়েন উদ্দীন প্রামানিকের ছেলে। আহত শিশুর চিকিৎসার জন্য নওগাঁ-৬ আসনের এমপির কাছে আর্থিক সহায়তা চান তার পরিবার।

এতে এমপির পক্ষ থেকে সহায়তায় এগিয়ে আসেন রাণীনগর উপজেলা বিএনপি। এদিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন শিশুটির মায়ের হাতে চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল প্রমুখ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, এলাকার অসহায় দুঃস্থ মানুষের পাশে উপজেলা বিএনপি সব সময় দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ওই শিশুর চিকিৎসার জন্য অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও উপজেলা বিএনপি অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category