• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

কমলগঞ্জে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি / ৫৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 গ্রেফতার লায়েস আহমেদ। ছবি : বর্তমান বাংলাদেশ
মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরে একা পেয়ে ১৭ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে লায়েস আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত লায়েস পেশায় একজন ট্রলি চালক এবং এলাকায় চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল এলাকার ‘শ্যামল ছায়া আবাসনের নিজ ঘর থেকে তাকে গ্রেফতার করে কমলগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার লায়েস ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দুপুরে যোগীবিল গ্রামে ভিকটিমের বসতঘরে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। ভিকটিমের বড় ভাই রাজমিস্ত্রি খালেদ মিয়া (২৫) সকালে কাজের উদ্দেশ্যে বাইরে যান এবং তার মা কাজের সূত্রে ঢাকায় অবস্থান করছিলেন। ঘর ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত লায়েস ভেতরে প্রবেশ করে ভিকটিমের মুখ চেপে ধরে ধর্ষণের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পোশাক খোলার চেষ্টা চালায়।
এ সময় তরুণীর চিৎকারে স্থানীয় হাসিম মিয়া, নেওয়াজ মিয়া, নজরুল ইসলাম ও পারভীন বেগমসহ আশপাশের লোকজন ছুটে এলে লায়েস দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে পরামর্শ করে ভিকটিমের ভাই খালেদ মিয়া কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এদিকে এলাকাবাসী জানান, লায়েস একজন মাদকাসক্ত। রাতের আঁধারে ও প্রকাশ্যে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের ব্রিজ এবং ঝোপঝাড়ে বসে গাঁজা ও ইয়াবা সেবন করত। তার এসব অপকর্মের কারণে স্থানীয় শিশু-কিশোর, শিক্ষার্থী ও সাধারণ এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। পেশায় ট্রলি চালক লায়েস প্রায়শই মাদক সেবন করে বেপরোয়া হয়ে উঠত এবং পথচারীদের পথ আটকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করত বলে স্থানীয়দের অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব, এসআই রাজু এবং এসআই রনির নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার শ্যামল ছায়া আবাসন থেকে তাকে গ্রেফতার করে।
কমলগঞ্জ থানা পুলিশ জানান, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সকালেই আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category