বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলাসহ দেশের এক বিস্তৃির্ণ অঞ্চলে অতিবৃষ্টি,জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আশংকা ব্যক্ত করে বলেছেন, আগামী কদিনে এসব অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতির গুরুতর অবনতি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবনে ইতিমধ্যে পরিস্থিতির অবনতি ঘটেছে।জবাবদ্ধতা ভয়াবহ রুপ নিয়েছে।অনেক অঞ্চলে এখনও কোন ত্রাণসামগ্রী পৌঁছেনি, হাজার হাজার মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছে।
তিনি উল্লেখ করেন, হাওর অঞ্চলে, বিশেষ করে নেত্রকোনা, কিশোরগঞ্জ,মৌলবীবাজার ও হবিগঞ্জেও পরিস্থিতির ক্রবাবনতি ঘটে চলেছে। অতিবৃষ্টি ও আগাম বন্যায় মানুষের দূর্ভোগ ক্রমে বেড়ে চলেছে। হাওর এলাকার লক্ষ লক্ষ মানুষ অসহায় জীবন যাপন করছে।
তিনি জরুরী ভিত্তিতে দূর্যোগপীড়িত অঞ্চলে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছাতে সরকারের প্রতি আহবান জানান।একইসাথে তিনি জলাবদ্ধতায় দূর্গত মানুষদেরকে উদ্ধার করার ও আহবান জানান।
আজ বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, চুন্নু সিকদার, জামাল সিকদার, সালাউদ্দিন আরিফুল ইসলাম, নান্টু দাস প্রমুখ।
সভায় গণঅভ্যুত্থানবার্ষিকীর কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং মহানগরীর কর্মসূচী চূডান্ত করা হয়।