• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

২৩ হাজার ৫১৭ হেক্টর জমিতে পাটের আবাদ নড়াইলে

নড়াইল থেকে ঘুরে কাজী শামসুল ইসলাম বর্তমান বাংলাদেশ / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নড়াইল,জেলার তিনটি উপজেলায় চলতি খরিপ-১ মৌসুমে মোট ২৩ হাজার ৫১৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ৩ লাখ ১৬ হাজার ৮৯৮ বেল (পাকা) অথবা ৫৭ হাজার ৭৫৫ মেট্রিক টন পাট।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ৩ উপজেলায় মোট ২৩ হাজার ৫১৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৯৪২ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ১২ হাজার ১৬৫ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৪ হাজার ৪১০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

তিন উপজেলায় পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ৩ লাখ ১৬ হাজার ৮৯৮ বেল (পাকা) অথবা ৫৭ হাজার ৭৫৫ মেট্রিক টন পাট। অন্যদিকে, জেলায় গত বছর পাটের আবাদ হয়েছিল ২৩ হাজার ৪৯৮ হেক্টর জমিতে। এ বছর গত বছরের চেয়ে ১৯ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বর্তমান বাংলাদেশকে জানান, এ জেলার বিভিন্ন এলাকায় ৯৮৯৭ জাতের, জিআরও-৫২৪ জাতের এবং বিজেআরআই-৮ জাতের পাটের আবাদ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান জানান, জেলার তিনটি উপজেলায় সোনালি পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাষ উপযোগী জমিতে পাট চাষে উদ্বুদ্ধ করাসহ কৃষি বিভাগের পক্ষ থেকে পাট চাষিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হয়েছে। পাটের আবাদ বাড়ায় জেলার তিন উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category