• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

নওগাঁর মান্দায় এইচএসসি বিএমটি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

মান্দা (নওগাঁ) প্রতিনিধি / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নওগাঁর মান্দায় ইনডেকস্ টেকনিক্যাল এন্ড বিএম এন্ড জেনারেল কলেজ (সংযুক্ত এসএসসি ভোক) এর এইচএসসি বিএমটি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও পরিচালনা পরিষদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনডেকস্ টেকনিক্যাল এন্ড বিএম এন্ড জেনারেল কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং ৪নং মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও কল্যাণ কামনা করে বক্তারা দিকনির্দেশনামূলক আলোচনা করেন। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের পরীক্ষা ও জীবনের সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী এবং অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category