• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

রাণীনগরে টিটিসি’র বিদ্যুৎ বিল ৯মাসে বকেয়া ৭ লাখ ৬৬ হাজার টাকা সংযোগ বিচ্ছিন্নের পর বিশেষ অনুরোধে পুনঃসংযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১৩২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বকেয়া পড়েছে ৭ লাখ ৬৬ হাজার ২০৩ টাকা বিদ্যুৎ বিল। দক্ষ জনশক্তি তৈরির সরকারি এই প্রতিষ্ঠান মাসের পর মাস বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ৯ মাসে জমেছে এই বিদ্যুৎ বিল।

বারবার তাগাদা দেওয়ার পরও বিল পরিশোধ না করায় রোববার সকালে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিস কর্তৃপক্ষ। এতে করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সরকারি এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেটির কম্পিউটার ও ইলেকট্রিক বিভাগের সকল প্রশিক্ষণ কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। এরপর বিশেষ অনুরোধে বিকেলে প্রতিষ্ঠানটিতে পুনঃসংযোগ দেওয়া হয়।

জানা গেছে, ২০২৫ সালের আগস্ট মাসে সর্বশেষ বিদ্যুৎ বিল পরিশোধ করে রাণীনগর টিটিসি কর্তৃপক্ষ। এরপর ৯ মাস ধরে কোনো বিল পরিশোধ না করায় বকেয়ার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার ২০৩ টাকায়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শেহাবুল হাসান আর্থিক জটিলতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, জুলাই মাসে বাজেট আসলে বিল পরিশোধ করবো।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ রাণীনগর জোনাল অফিসের ডিজিএম মো. আবু হাসান বলেন, প্রতিষ্ঠানটির ৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া। বার বার তাদের তাগাদা দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেনি। এ জন্য রোববার সকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে এদিন বিকেলেই প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে। আর দ্রুত বকেয়া বিল পরিশোধের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে- সরকারি একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category