• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

আদমদীঘিতে শিক্ষার্থীদের ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিত

আদমদীঘি( বগুড়া) প্রতিনিধি / ৩১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

সচেতন ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি থানার উদ্যোগে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিদ্যালয় ক্লাশ রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাল্য বিবাহ, আত্মহত্যা, মাদকাসক্তি, অপহরণ, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক ও আইনগত বিষয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে শিক্ষার্থীদের।
ওসি কামরুজ্জামান মিয়া আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। নিজেদের নিরাপদ রাখা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকাই একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয়।
তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, সামাজিক দায়িত্ববোধ এবং আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যে কোনো সমস্যায় ভয় না পেয়ে শিক্ষক, অভিভাবক কিংবা পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং আদমদীঘি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এমন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category