নেতাকর্মীরা ভাঙ্গাবাজার বাসস্ট্যান্ড, পৌরসভা মোড়, কালামৃধা বাজার, মনসুরাবাদ, সুয়াদি, পুলিয়া, পুখুরিয়াসহ বিভিন্ন পয়েন্টে সমবেত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন।
এতে ভাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ভাঙ্গা উপজেলা কৃষক দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিষয়টি নিয়ে ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে নাশকতা প্রতিরোধে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাকর্মীরা সমবেত হয়ে ভাঙ্গা উপজেলার মহাসড়ক ও বাজারের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছেন।







