• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline
বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী

‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানে প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের ভিডিওবার্তা

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেইজে হঠাৎ বেজে উঠল বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের কালজয়ী সুর—‘আমার বন্ধু মহা জাদু জানে’! বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে স্মরণীয় করে রাখতে আজ ২৩ জুন একটি বিশেষ ভিডিও পোস্ট করেছেন আনোয়ার ইব্রাহিম, যার ব্যাকগ্রাউন্ডে দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে ব্যবহার করা হয়েছে এই গানটি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক মালয়েশিয়া সফর। এই সফরকে দুই দেশের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত হিসেবে অভিহিত করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, এই ঐতিহাসিক সফর মালয়েশিয়া-বাংলাদেশ বন্ধুত্বকে আরও জোরদার করবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে কৌশলগত সহযোগিতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।
গত ২১ জুন মালয়েশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে ২২ জুন তিনি গিয়েছেন চীনে। ২৬ জুন চীন সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে। তবে দুই দেশের এই রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্কের আবহে ব্যাকগ্রাউন্ডে হাবিবের গানের এই জাদুকরী ছোঁয়া দুই দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মাঝে এক দারুণ ও উষ্ণ সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category