দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-দিমেকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন,অবকাঠামোগত সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি এবং সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’র নেতৃত্বে হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ব্যবস্থাপনা কমিটি কার্যকর ভূমিকা রাখবেন-এটা সংশ্লিষ্ট সকলেই প্রত্যাশা করছেন। বিশেষ করে জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, চিকিৎসা সেবার মান-উন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে আশা করছেন এলাকাবাসী।
দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। নতুন নেতৃত্বের মাধ্যমে হাসপাতালটি আরও আধুনিক, কার্যকর ও সেবা বান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে-এমনটাই আশা করেছেন সকলেই।