• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-দিমেকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার (১৭ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র বুধবার তিনি পেয়েছেন। প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহ-সভাপতি নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে নির্দেশক্রমে সভাপতি এবং সহ-সভাপতি হিসেবে তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন,অবকাঠামোগত সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি এবং সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’র নেতৃত্বে হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ব্যবস্থাপনা কমিটি কার্যকর ভূমিকা রাখবেন-এটা সংশ্লিষ্ট সকলেই প্রত্যাশা করছেন। বিশেষ করে জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, চিকিৎসা সেবার মান-উন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে আশা করছেন এলাকাবাসী।

দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। নতুন নেতৃত্বের মাধ্যমে হাসপাতালটি আরও আধুনিক, কার্যকর ও সেবা বান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে-এমনটাই আশা করেছেন সকলেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category