• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

বেনাপোল যশোর প্রতিনিধি / ৯১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

 ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে কারাভোগ শেষে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকালে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোস্টে ফেরত দেয় ভারতীয় পুলিশ।

হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারত- বাংলাদেশের বেনাপোল ও হরিদাসপুর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ এবং বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভারত সরকারের ব্যুরো অফ ইমিগ্রেশনের পক্ষ থেকে জানানো হয়, হায়দ্রাবাদের এফআরআরও অফিস থেকে গত ২৯ মে ও ১২ জুনের দেওয়া ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ এবং ‘এক্সিট পারমিট’ প্রক্রিয়ার অংশ হিসেবে এই বাংলাদেশিদের স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

স্বদেশে ফিরে আসা নারীরা হলো- চাঁদপুরের দক্ষিণ থানার উপাধী মিয়াজী বাড়ি গ্রামের তাহমিনা আক্তার, যশোরের শার্শা থানার পাঁচভুলাট গ্রামের ফাতেমা জিন্নাত, ঢাকার দারুসসালাম (মিরপুর) থানার সাই আলী মাজার এলাকার মিম আক্তার শান্তি, শরীয়তপুরের পালং মডেল থানার পশ্চিম সারেঙ্গা এলাতমকার সাদিয়া আক্তার, টাঙ্গাইলের মধুপুর থানার মধুপুর পশ্চিম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিফা খাতুন ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার দক্ষিণ কুণ্ডা গ্রামের শ্রুফা আক্তার। এদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা জানান, এরা বিভিন্ন সময়ে দালালের প্ররোচনায় পড়ে ভারতে পাচার হয়েছিল। পরে সেখানকার পুলিশের হাতে আটক হলে হায়দ্রাবাদ জেলখানায় ৩ বছর সাজাভোগ শেষে আদালত হতে বিভিন্ন সেল্টার হোমে প্রেরণ করা হয়। পরে দু’দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির একপর্যায়ে তাদের স্বদেশে ফেরত পাঠানোর বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়া সম্পন্ন হয়। আইনি প্রক্রিয়া ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নারীদের আইনি সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা নারীদের আইনি সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের জন্য মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তারা ফেরত আসা নারীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ফেরত আসাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপাতত তাদের জিম্মায় যশোর হোমে রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category