• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ

ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে কোন শহর

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ৯২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

ঢাকা। ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ সকালের দিকে ঢাকার অবস্থানের কিছুটা উন্নতি হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিংয়ে ঢাকা ২২তম অবস্থানে রয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ৮টার পরিমাপ অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ৮০। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী এই স্কোরকে ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য বাতাস হিসেবে বিবেচনা করা হয়। তবে সংবেদনশীল মানুষের জন্য এই বাতাস সামান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

আইকিউএয়ারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এই মুহূর্তে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, যার একিউআই স্কোর ১৮৮। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (১৭০ স্কোর)। আর তৃতীয় অবস্থানে কঙ্গোর কিনশাসা (১৬৭ স্কোর) এবং চতুর্থ পাকিস্তানের লাহোর (১৬৬ স্কোর)।

এ ছাড়াও শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা উগান্ডার কাম্পালা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ভারতের কলকাতা এবং ভিয়েতনামের হো চি মিন সিটি।

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রধান শহরের তুলনায় আজকের সকালটিতে ঢাকার বাতাসের অবস্থা তুলনামূলক ভালো। ভারতের দিল্লি ও কলকাতার বাতাস যেখানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, সেখানে ঢাকার বাতাস হলুদ জোনে অর্থাৎ ‘মাঝারি’ অবস্থানে রয়েছে। এমনকি নেপালের কাঠমান্ডু (১৯তম, ৮৩ স্কোর) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরের (২০তম, ৮২ স্কোর)।  এদিকে ৭৭ ্েকার নিয়ে ঢাকা আজ তালিকায় ২৩ অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা গ্রহণযোগ্য। কিন্তু ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

সাধারণত শুষ্ক ও শীতকালে ঢাকার বায়ুদূষণ চরম আকার ধারণ করলেও বর্ষা বা বৃষ্টির মৌসুমে দূষণের মাত্রা অনেকটাই কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টিতে বাতাসে ধুলাবালির পরিমাণ কম থাকা এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ সকাল থেকে ঢাকার বাতাসের মানে এই ইতিবাচক প্রভাব দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category