• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

আমাদের জন্য বড় ঝুঁকি শ্রমবাজারে একমুখী নির্ভরতা: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক / ৫১ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের একমুখী নির্ভরতা দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব‌্য ক‌রেন তিনি।

প্রতিমন্ত্রী ব‌লেন, প্রতিবছর ১০ থেকে ১৩ লাখ লোক বিদেশে যায়, যাদের ৮০ শতাংশের গন্তব্য মধ্যপ্রাচ্য। এই একমুখী নির্ভরতা আমাদের জন্য একটি বড় ঝুঁকি। যেকোনো একটি দেশের নীতি পরিবর্তন হলেই লাখ লাখ পরিবারের জীবন-জীবিকা হুমকিতে পড়ে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধাও বেশিদিন থাকবে না।

নুরুল হক ব‌লেন, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশ এখন দক্ষ জনশক্তির জন্য হাতছানি দিচ্ছে। এসব দেশগুলোতে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, যা বাংলাদেশকে দ্রুত কাজে লাগাতে হবে।এখনই প্রস্তুতি না নিলে এই সুযোগ আমাদের হাত থেকে বেরিয়ে যাবে।

অনুষ্ঠা‌নে আরও বক্তব‌্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category