• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা

সামসুজ্জামান সামু রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

 রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। ফাইল ছবি

রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু কে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চুক্তিভিত্তিক চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬ এর ধারা ৮(১) অনুযায়ী সামসুজ্জামান সামু কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

উল্লেখ্য, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু এরআগে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে রংপুর সদর ৩ আসনে নির্বাচন করে জামায়াতের প্রার্থী মাহবুবর রহমান বেলালের কাছে হেরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category