• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

দিল্লির হোটেলে আগুনে আহত এক বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৬৫ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

 ছবি সংগৃহীত

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বাংলাদেশিদের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে আগুনে বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।
মারা যাওয়া বাংলাদেশির নাম মো. নুরুল আমিন

গত বুধবার দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এ আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে হোটেল ছিল। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। আগুনের ঘটনায় ২৮ জন আহত হয়েছেন।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনে মারা যাওয়া বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে তারা। আগুনে বিশেষভাবে বাংলাদেশি দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে অবস্থান করা ওই পরিবার দুটি কাছের একটি হাসপাতালে চিকিৎসা নিতে দিল্লিতে গিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category