• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

শ্রীমঙ্গলে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা, ৩ বছরের শিশু নিহত, আহত একই পরিবারের ৩ জন

মৌলভীবাজার প্রতিনিধি: / ২৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন বছরের শিশু জায়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন। রোববার (১৮ অক্টোবর) দিকে উপজেলার মতিগঞ্জ বাজারসংলগ্ন ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে। আহতরা হলেন জায়ানের আট বছর বয়সী ভাই আয়ান, বাবা আব্দুল মুহিত দিপু এবং দাদি শামছুন নাহার (৭০)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুরে শ্রীমঙ্গলের মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা একই পরিবারের চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-গ ১১-৮২৬৩।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে তিন বছর বয়সী জায়ানের অবস্থা ছিল আশঙ্কাজনক।
পরিবারের সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালে নেওয়ার পর জায়ানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জায়ানের দাদি শামছুন নাহারের দুই পা ভেঙে গেছে এবং তার আট বছর বয়সী ভাই আয়ানের এক পা ভেঙেছে। এ ছাড়া বাবা আব্দুল মুহিত দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ইনচার্জ মোমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category