• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

সান্তাহারে রেলওয়ে ভুমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘি ( বগুড়া) প্রতিনিধি / ৬৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে বাণিজ্যিক ও কৃষি উভয় খাতের লাইসেন্স ভূমির ভাড়া এক লাফে প্রায় দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় রেল ভুমিতে অবস্থানরত ব্যবসায়ীদের আয়োজনে সান্তাহার রেলগেট চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রেলওয়ে ভুমিতে অবস্থানরত ব্যাবসায়ী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাবসায়ী শাহিদুর রহমান বাবু, পল্লী চিকিৎসক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, মতিউর রহমান মতি, গুলবর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, কোনো প্রকার নোটিশ ছাড়াই আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। প্রতি বর্গফুটের জন্য ১১৫ টাকা হারে দিতে গিয়ে লাইসেন্স গ্রহীতারা বেহাল অবস্থায় পড়েছেন। আমরা গত বছরের অতিরিক্ত ৩৫ টাকা নেওয়ার সিদ্ধান্ত বাতিল ও ভাড়া কমানোর দাবি জানাচ্ছি। রেলওয়ের এই বৈষম্যমূলক ও হঠকারী সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। একটি জেলা শহরের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে একটি ছোট পৌর শহরের ব্যবসার ব্যাপক ব্যবধান থাকে। কিন্তু রেলওয়ে জেলা শহর ও পৌর শহরে একই হারে ভাড়া নির্ধারণ করেছে যা চরম বৈষম্যমূলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category