• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

সান্তাহারে প্রাইভেট কারের ধাক্কায় নৈশ প্রহরী গুরুতর আহত, দুটি দোকানে ক্ষতি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৯৮ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ষ্টেশন রোড এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দুটি দোকানের বারান্দার মাঝে ঢুকে পড়লে ওই দুই দোকানের সামনে থাকা মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে । প্রাইভেট কারের ধাক্কায় দোকানের বারান্দার থাকা এক নৈশ প্রহরী গুরুতর আহত হয়েছে। আফতাব হোসেন নামের ওই নৈশ প্রহরীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১২টা নাগাদ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ প্রাইভেট কারের মালিকের সন্ধান করতে পারেনি। প্রাইভেট কারটি লক করে দেওয়ায় রোববার দিনভর সেটিকে ঘটনাস্থল থেকে সরানো যায়নি ।

সান্তাহার শহর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে প্রাইভেট কারটি সান্তাহার শহরের ষ্টেশন রোড দিয়ে আসার সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। পরে কারটি দ্রত গতীতে ষ্টেশন রোডের পশ্চিম পাশের বিসমিল্লাহ হোটেল ও কম্পিউটার পয়েন্ট নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের বারান্দার মধ্যে ঢুকে পড়ে । এ সময় বিসমিল্লাহ হোটেলের একটি পিলার ভেঙে যায় এবং হোটেলের বারান্দায় থাকা মুরগীর গ্রীল বানানো মেশিন সহ অন্যান্য মালামালের ক্ষতি হয়। এই সাথে কম্পিউটার পয়েন্টের ও ক্ষতি হয়। ঘটনার সময় দোকানের বারান্দায় দাড়িয়ে থাকা নৈশ প্রহরী আফতাব হোসেন কারের ধাক্কায় গুরতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে রাতেই নওগাঁ হাসপাতালে ভর্তি করে দেয় । তাঁর অবস্থা আশাংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরে কারের দরজা খুলে পুলিশ কারের মধ্যে থেকে নগদ তিন হাজার তিন শত পঞ্চাশ টাকা ও বস্তায় ভর্তি গরুর মাংস উদ্ধার করে। কারের বনেটের মধ্যে থেকে সাংসারিক কাজে ব্যবহৃত নানা প্রকার পণ্য উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সান্তাহার শহর পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, দোকানীর দেয়া তথ্য অনুযায়ী কারের চালক মাতাল অবস্থায় ছিল, তার সন্ধান ও কারটি উদ্ধারের চেষ্টা চলছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category