শৌলজালিয়া ইউনিয়ন বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাদ্দাম
ঝালকাঠি প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শৌলজালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউল মোর্শেদ সাদ্দাম।
এক শুভেচ্ছা বার্তায় মো. জিয়াউল মোর্শেদ সাদ্দাম বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতরের অহংকার ও হিংসা বিসর্জন দিতে হবে।
তিনি আরও বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দের দিনে আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের কথা ভুলে গেলে চলবে না। আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই এবং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসি।”
তিনি বলেন, সেই সাথে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন শৌলজালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউল মোর্শেদ সাদ্দাম।