• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো বাবা-ছেলের

হবিগঞ্জ প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ৫৯ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

ট্রাকের নিচে পড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : বর্তমান বাংলাদেশ
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৯টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।
পুলিশ জানায়, রাতে আব্দুল কাইয়ুম ও তার ছেলে জাকির হোসেন মোটরসাইকেলযোগে শহরের দিকে আসছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চাউল ভর্তি নষ্ট ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতা-পুত্রকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আব্দুল কাইয়ুম ও জাকির হোসেন। ছবি সংগৃহীত
আব্দুল কাইয়ুম ও জাকির হোসেন। ছবি সংগৃহীত

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে পিতা-পুত্র নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category