• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

সান্তাহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম বিএনপি নেতা ইকবাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ১১৭ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে দোকান নির্মাণের সময় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তদের হামলায় মারপিট ও ছুরিকাঘাতে সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনকে (৬২) মারাত্মক জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রেলগেটে অবৈধ ভাবে রেলের জায়গায় দখল করে দোকান নির্মাণের সময় সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনসহ কয়েক জন বাঁধা দেয়। এই ঘটনার জের ধরে পরে একদল দুর্বৃত্তরা এসে সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনের উপর হামলা চালিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে। এতে করে সে মারাত্মক জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়।
প্রত্যক্ষদর্শী সান্তাহার কলসা মহল্লার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাচ্চু বলেন, রেলের জন গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে দোকান নির্মাণ করা হচ্ছিল। তখন তাদের কে শুধু বলা হয়েছে বাঁশের খুঁটিটা একটু সরে নাও। এই টুকু বলাতে একদল দুর্বৃত্তরা এসে মারপিটে করে ছুরিকাঘাত করে। এটা খুব দুঃখ জনক ঘটনা।
এ ঘটনায় সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু বলেন, বিএনপির নেতা ইকবাল হোসেনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দায়িত্ব আমার নয়। রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ করলে আমরা পুলিশ দিয়ে সহযোগিতা করবো। এ ঘটনার পর থেকে রেলগেট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category