গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার খুটাখালী এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে ৩৪,০০০ (চৌত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গ্রেফতারকৃতরা হলো পটুয়াখালীর কলাপাড়া এলাকার মোঃ আবুল কালাম আজাদ (৫৮) এবং কক্সবাজার উখিয়ার শিকদার বিল এলাকার মোঃ রবিউল হোসেন ওরফে রবি (২৬)।
গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় র্যাব-১৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে মাদকের একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকরিয়া থানাধীন খুটাখালী বাজার বাস স্টেশনের সামনে অবস্থান নেয় র্যাব। সেখানে ঢাকাগামী “আইকনিক এক্সপ্রেস” (ঢাকা মেট্রো-ব-১২৫১৬৪) নামক একটি বাস তল্লাশীকালে বাসের এফ-১ সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়:১. মোঃ আবুল কালাম আজাদ (৫৮), পিতা- মৃত হযরত আলী হায়দার, গ্রাম- হোসেনপুর, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী।
২. মোঃ রবিউল হোসেন ওরফে রবি (২৬), পিতা- মৃত ইসমাইল হোসেন, গ্রাম-শিকদার বিল, ৪নং ওয়ার্ড, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সাধারণ যাত্রী পরিবহনের আড়ালে নিয়মিত মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল। এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করছে।সাফল্যের পরিসংখ্যান:মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-১৫ নিরলস কাজ করে যাচ্ছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক চকরিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।