• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
নানক-তাপসের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৭ মে জেলাজুড়ে উৎসবের আমেজ, সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতারক চক্র যেভাবে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে  বিভ্রান্তি ছড়াচ্ছে, জানালেন মাহদী আমিন কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় যুবশক্তির নতুন কমিটি, সভাপতি তারিকুল ও সম্পাদক ফরহাদ আজকের মুদ্রার রেট: ২৬ এপ্রিল ২০২৬ মাদকসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী, উদ্ধার ৯ কেজি গাঁজা টাইগারদের টি-টোয়েন্টি দলে নতুন মুখ শারমিন সুলতানা এসএসসি পাসে চাকরির সুযোগ, ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়োগ কম তেলে রান্না, জানুন প্রয়োজনীয় টিপস

রাণীনগরে ভটভটি উল্টে নারী শ্রমিক নিহত, আহত ৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নওগাঁর রাণীনগরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে মোছা. জামিনা (৩০) নামে এক নারী নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। শনিবার সকালে উপজেলার কৌনজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জামিনা উপজেলার হরিশপুর গ্রামের মো. কমলা হোসেনের স্ত্রী। আহত ৬ জন হলেন- হরিশপুর গ্রামের মো. নয়ন (৩২), শামীম (৩০), তারেক (২৮), জাবেদ মিনা, আলামিন (৩০) ও আব্দুল লতিফ (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিশপুর গ্রাম থেকে সকালে ৮-১০ জন নির্মাণ শ্রমিক ভটভটিযোগে রাণীনগরের উদ্দেশ্যে রওনা দেন। পথে কৌনজ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে পড়ে যায়। এতে ভটভটিতে থাকা বেশ কয়েকজন আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নারী শ্রমিক জামিনাকে মৃত ঘোষণা করেন। আর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, ভটভটি উল্টে এক নারী শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category