• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
নানক-তাপসের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৭ মে জেলাজুড়ে উৎসবের আমেজ, সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতারক চক্র যেভাবে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে  বিভ্রান্তি ছড়াচ্ছে, জানালেন মাহদী আমিন কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় যুবশক্তির নতুন কমিটি, সভাপতি তারিকুল ও সম্পাদক ফরহাদ আজকের মুদ্রার রেট: ২৬ এপ্রিল ২০২৬ মাদকসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী, উদ্ধার ৯ কেজি গাঁজা টাইগারদের টি-টোয়েন্টি দলে নতুন মুখ শারমিন সুলতানা এসএসসি পাসে চাকরির সুযোগ, ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়োগ কম তেলে রান্না, জানুন প্রয়োজনীয় টিপস

মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

মৌলভীবাজার থেকে, মনজু বিজয় চৌধুরী / ১৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারে ক্রেতাদের অধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ক্রেতা সুরক্ষা আন্দোলন (সিআরবি)-এর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অধিবেশন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল শনিবার দুপুরে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
সংগঠনের জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য তোফায়েল আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. সাদিক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল ওয়াদুদ, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ মমশাদ আহমদ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক সেলিম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এসময় বক্তারা বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা এবং অসাধু ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সিআরবির ভূমিকা আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি রায়হান মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ রনিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটি ভোক্তা অধিকার রক্ষা ও জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category