• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
সংবাদ সম্মেলনে হামলা-ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ: কমলগঞ্জে ভূমিদস্যুদের কবলে নিরীহ পরিবার ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা পেটান করলে বিএনপি নেতা রানা প্লাজা ট্র্যাজেডি : বছর যায়, বিচার শেষ হয় না শাহবাগে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ বিমান বাহিনীতে নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ প্রথমবার বৈদ্যুতিক স্কুটার কিনলে কী কী দেখে কিনবেন নাগরিকত্বের জন্য বয়স কমাতে মিথ্যা বলা যাবে কি?

দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

দিনাজপুর প্রতিনিধি / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের বিরল উপজেলায় পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বিরল থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ২ নং ফারাক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর সোনারপাড়া এলাকায় মিজানুর রহমানের পৈতৃক ১৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল অভিযুক্ত আফজাল হোসেন, আনোয়ার হোসেন, আবু, রেজাউল করিম ও সাদেকুল ইসলামসহ আরও ৫-৬ জনসহ ২০-২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে সংঘবদ্ধভাবে ঘটনাস্থলে যায়। তারা লাঠি, সোটা ও লোহার সাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমানের জমিতে জোরপূর্বক প্রবেশ করে এবং বাঁশের বেড়া দিয়ে সীমানা নির্ধারণের চেষ্টা করে। এ সময় মিজানুর রহমানের স্ত্রী রোমেনা বেগম, চাচাতো ভাই মোয়াজ্জেম হোসেন, এনামুল হক ও নুর ইসলাম বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
এতে মোয়াজ্জেম হোসেন ও নুর ইসলাম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হন। রোমেনা বেগমকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং তার নাক ফাটিয়ে দেওয়া হয়। এছাড়া এনামুল হকও মারধরে আহত হন। পরে মিজানুর রহমানকেও আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরদিন ২০ এপ্রিল মিজানুর রহমান বাদী হয়ে বিরল থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলা করার পর থেকেই অভিযুক্তরা তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে। তারা বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category