• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
এক ছাদে হাজার স্বপ্ন—নাটোরের ব্যাংকার আশরাফি নোমানের সবুজ বিপ্লবে বদলাচ্ছে নগর জীবনের পরিবেশচিত্র সংবাদ সম্মেলনে হামলা-ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ: কমলগঞ্জে ভূমিদস্যুদের কবলে নিরীহ পরিবার ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা পেটান করলে বিএনপি নেতা রানা প্লাজা ট্র্যাজেডি : বছর যায়, বিচার শেষ হয় না শাহবাগে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ বিমান বাহিনীতে নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ প্রথমবার বৈদ্যুতিক স্কুটার কিনলে কী কী দেখে কিনবেন

এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখার স্বার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ভয়েস অব পাকুন্দিয়ার স্মারকলিপি

কিশোরগঞ্জ প্রতিনিধি / ০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখার স্বার্থ বিবেচনায় পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে উপজেলা প্রশাসন এবং কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, পাকুন্দিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘ভয়েস অব পাকুন্দিয়া’।

আজ বুধবার (২২ এপ্রিল) সংগঠনের সদস্যরা এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন প্রকৌশলী আরিফুল ইসলাম, রাকিবুল হাসান রকি, মোজাম্মেল হকসহ অন্যান্য সদস্যরা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এসএসসি পরীক্ষার্থীদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পড়াশোনার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন—এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ সমস্যার সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

  • ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। পরীক্ষা চলাকালীন সময়ে অন্তত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পারবে। এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category