• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

গৌরীপুরে  বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

গৌরীপুরে  বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত

ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ে জংশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার রাতে গৌরীপুর রেলওয়ে জংশনের ২৬ পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাত ১০টা ২২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করে। ১০টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে গৌরীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যায়। ১০টা ৪২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের ২৬ পয়েন্ট অতিক্রমের সময় তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় কয়েকজন যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ট্রেনের পরিচালক মাসুদ মিয়া বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে ১০টা ৪০ মিনিটে। ১০টা ৪২ মিনিটে মাত্র দুই মিনিটের মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ট্রেনের ১৪টি বগির মধ্যে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনাস্থলে আছি। লাইনচ্যুত বগি উদ্ধার করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category