• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

বিএসএফ এর পুশ ইন তৎপরতা বাংলাদেশ – ভারত সীমান্তে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে।

নিজস্ব প্রতিবেদক / ১২৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

বিএসএফ এর অমানবিক পুশইন ভারতের বাংলাদেশবিদ্বেষী আগ্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ। এটা ভারতের দ্বিচারি ভূমিকার স্বাক্ষর বহন করে।
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ – ভারত সীমান্তের পশ্চিমাংশের বিভিন্ন পয়েণ্টে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী – বিএসএফ এর ‘পুশ ইন’ তৎপরতায় সীমান্তে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বিএসএফ শিশু – নারীসহ কয়েক শত মানুষকে বলপ্রয়োগ করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে যেয়ে চরম অমানবিক পরিস্থিতি তৈরী করেছে।এই মানুষদের একটা অংশকে তারা সীমান্তের শুণ্য রেখায় ঠেলে দিয়েছে। খাদ্য,পানীয় ও চিকিৎসা না পেয়ে এদের কারও কারও জীবনাশঙ্কা দেখা দিয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ – ভারত সীমান্তে বিএসএফ তথা ভারত সরকার কর্তৃক কয়েক শত মানুষকে বাংলাদেশে পুশ ইন করার তৎপরতায় তীব্র অসন্তোষ ও নিন্দা জানান এবং বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হওয়ার পর ভারতের বাংলাদেশবিরোধী তৎপরতা নতুন মাত্রা নিয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়েছে।সীমান্তের মানুষের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। বিএসএফ এসব তৎপরতা তাদের বাংলাদেশ বিদ্বেষী আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, উভয়দেশে অবস্থানরত বৈধ
নাগরিকদেরকে তাদের স্বস্ব দেশে ফেরত পাঠাবার বৈধ প্রক্রিয়া রয়েছে। আইনগত এই প্রক্রিয়া বাদ দিয়ে জবরদস্তি করে পুশ ইন করা কোনভাবেই নেবে নেওয়া যাবেনা।এটা আন্তর্জাতিক আইনেরও গুরুতর লংঘন। তিনি বলেন, বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, দিল্লিতে সদ্যসমাপ্ত বিজিপি- বিএসএফ এর মধ্যকার বৈঠকের পরেও ভারতের পুশ ইন তৎপরতা ও সীমান্তেব বাংলাদেশীদের হত্যা বন্ধ হয়নি।তিনি উল্লেখ করেন, একদিকে তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলছে, আর অন্যদিকে ধারাবাহিকভাবে বাংলাদেশবিরোধী কর্মকান্ড অব্যাহত রেখেছে।এটা ভারতের দ্বিচারি ভূমিকারই স্বাক্ষর বহন করে।
তিনি অনতিবিলম্বে কুটনৈতিক স্তরে আলোচনা করে এই পরিস্থিতির অবসান ঘটানোর আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category