• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

কাঁঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি / ১০৯ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬। আজ রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে, এম জামানের সভাপতিত্বে ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাঁঠালিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন।
​

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মকবুল হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই মাঠ থেকেই আগামী দিনের দক্ষ ফুটবলার তৈরি হবে, যারা দেশের নাম উজ্জ্বল করবে।”

​বিশেষ অতিথিরাও শিশুদের এই ক্রীড়া উৎসবে অংশগ্রহণকে সাধুবাদ জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বালক ও বালিকা দলের ক্ষুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ​উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়ানুরাগীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category