• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত আজকের নামাজের সময়সূচি সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কারে কাজ করছে সরকার শ্যামনগরে ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ ইনানীতে চার দিন ধরে জ্বলছে আগুন, ১৫ দিন পর হবে রিলিফ কূপ খনন সমাবেশে বাম নেতারা মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ঝালকাঠিতে জামায়াতে ইসলামী পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

রাণীনগরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৮০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নওগাঁর রাণীনগরে সাংবাদিক সাহাজুল ইসলামের মেসার্স সাহাজুল ট্রেডার্স নামে পাইকারি দোকানের চালের টিন কেটে প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় ওমর সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে দোকানের মালিক সাহাজুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাহাজুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় ক্রয়-বিক্রয় শেষে রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সোমবার সকালে দোকান খুলে দেখতে পান দোকানের মালপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। দোকানের ভেতরে ঢুকে দেখেন চালের টিন খুলে চোরেরা প্রবেশ করে দোকানে থাকা বেনসন, গোল্ডলিফ, স্টার সিগারেটসহ বিভিন্ন ব্রান্ডের প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, দোকানের সিগারেট চুরির ঘটনায় মালিক সাহাজুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category