• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কারে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ছবি সংগৃহীত

জটিল নারী স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় প্রাথমিক স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কার, প্রতিরোধ এবং হেলথ প্রমোশনের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে এন্ডোমেট্রিওসিস-এডেনোমায়োসিস সোসাইটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন, দেশের লাখ লাখ নারী এন্ডোমেট্রিওসিসের মতো দীর্ঘমেয়াদি ও প্রগ্রেসিভ রোগে ভুগে থাকেন। অথচ সামাজিক ট্যাবু ও সচেতনতার অভাবে এর বেশিরভাগ রোগীই থেকে যান শনাক্তহীন। এই সংকট উত্তরণে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে ড. এম এ মুহিত বলেছেন, এর মধ্যে অন্তত অর্ধ লাখ নারী স্বাস্থ্যকর্মী থাকবেন।

এই নারী স্বাস্থ্যকর্মীদের জন্য সহজ প্রশিক্ষণ মডিউল তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, মাঠপর্যায়ে নারীদের সঙ্গে এই স্বাস্থ্যকর্মীদের যোগাযোগের মাধ্যমে একদিকে যেমন সচেতনতা তৈরি হবে, তেমনি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে সঠিক রেফারেল পথ তৈরি করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category