• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
তালগাছিয়া মাদরাসার উন্নয়ন ও অগ্রগতিতে বরকতময় ৩১৩ বদরী ও দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত রাণীনগরে কাঁশবন যুব সংস্থার বৃক্ষরোপণ মোরেলগঞ্জে সার ডিলার নিয়োগে আওয়ামীলীগের পক্ষে বিএনপি নেতা মনির ফরাজির তদবির সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২ অবশেষে বিদায় নিলেন আদমদীঘি থেকে বিতর্কিত এসিল্যান্ড আশরাফুল ইসলাম জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তালগাছিয়া মাদরাসার উন্নয়ন ও অগ্রগতিতে বরকতময় ৩১৩ বদরী ও দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত

​ঝালকাঠি প্রতিনিধি / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া মাদরাসার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে মাদরাসা ইমদাদিয়া খানকাহ্ আশরাফিয়া কমপ্লেক্সের উদ্যোগে এক বরকতময় ৩১৩ বদরী ও দাতা সদস্য সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​গত ৬ নভেম্বর ২০২৬ রোজ শুক্রবার দিনব্যাপী অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাদরাসা প্রাঙ্গণে এই সম্মেলন সম্পন্ন হয়। অনুষ্ঠানে মাদরাসার বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সম্মেলন চলাকালে মাদরাসার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে আজীবন ও দাতা সদস্যপদ গ্রহণ করেন ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক মো. জিয়াউল মোর্শেদ সাদ্দাম।

​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদরাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং মো. জিয়াউল মোর্শেদ সাদ্দামের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

​পরে দেশ ও জাতির কল্যাণ এবং মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category