ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া মাদরাসার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে মাদরাসা ইমদাদিয়া খানকাহ্ আশরাফিয়া কমপ্লেক্সের উদ্যোগে এক বরকতময় ৩১৩ বদরী ও দাতা সদস্য সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ নভেম্বর ২০২৬ রোজ শুক্রবার দিনব্যাপী অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাদরাসা প্রাঙ্গণে এই সম্মেলন সম্পন্ন হয়। অনুষ্ঠানে মাদরাসার বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলন চলাকালে মাদরাসার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে আজীবন ও দাতা সদস্যপদ গ্রহণ করেন ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক মো. জিয়াউল মোর্শেদ সাদ্দাম।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদরাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং মো. জিয়াউল মোর্শেদ সাদ্দামের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
পরে দেশ ও জাতির কল্যাণ এবং মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।