অবশেষে বিদায় নিলেন নানা বিতর্কিত কর্মকান্ডের সাথে জড়িত বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। গত ২৮ সেপ্টেম্বর সিনিয়র সহকারি সচিব বরমান হোসেন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম আদমদীঘি উপজেলায় যোগদানের পর থেকে নানা বিতর্কিত কর্মকান্ডের সহিত জড়িত থাকার অভিযোগ উঠে আসে। বিভিন্ন সময় তার এসব কর্মকান্ড নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিউজও প্রকাশিত হয়। শুধু তাই নয় তিনি সরকারি গাড়ী ব্যবসার করে পাশের নওগাঁ জেলায় মল্লিকা ইনে চায়ের আড্ডায় যাওয়ার সময় পূর্ব ঢাকা রোড নামক স্থানে গণপিটুনীর স্বীকার হয়েছিলেন। আজও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে। এছাড়া ঘুষ নিয়ে ভূমি উন্নয়ন কর কমিয়ে দেওয়া সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট তহশীলদারকে অব্যাহতি দেওয়ার চেষ্টা, চলতি বছরের জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে এসিল্যান্ড অফিসের কর্মকচারী উধাও সে ব্যাপারে জোড়ালে কোন পদক্ষেপ গ্রহণ না করা, তাছাড়া এসিল্যান্ড অফিসের সরকারি ফেসবুক আইডি থেকে পুরো সাংবাদিক সমাজকে নিয়ে কটাক্ষ করে পোস্ট দেওয়া ইত্যাদি। সর্বশেষ গত ১ নভেম্বর আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী গ্রামের মুনছুর আলম ও ময়েন সরদার নামের দুই ভূমি সেবা গ্রহিতা হয়রানি থেকে প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর। সেই অভিযোগের শুনানী ৩ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হলে ওই দুই ভুক্তভোগী জমি মালিককে ভ্রাম্যমান আদালতের ভয় দেখিয়ে তাদের নিকট থেকে জোড় পূর্বক মুচলেকায় স্বাক্ষর করে নেয়ার ঘটনা ঘটে। অবশ্য পরে বাধ্য হয়ে ওই ন্যাক্কারজনক ঘটনার প্রতিকার চেয়ে পুনরায় দুই ভুক্তভোগী গত ৪ নভেম্বর স্থানীয় মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও উক্ত এসিল্যান্ডের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত অনেক অভিযোগ রয়েছে স্থানীয়দের মাঝে। তিনি সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণ করতেন না এমন অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। পরিষদের অনেক সেবা প্রত্যাশীদের মাঝেও ছিল ব্যাপক অন্তোষ। সোমবার (৯ নভেম্বর) আদমদীঘি উপজেলা প্রশাসন কর্তৃক তাকে বিদায়ী সংবর্ধনা দেয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার সেবা প্রত্যাশীদের মাঝে স্বস্তি ফিরে আসে।
এ বিষয় জানতে আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের মুঠোফোন যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।