• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Headline
তালগাছিয়া মাদরাসার উন্নয়ন ও অগ্রগতিতে বরকতময় ৩১৩ বদরী ও দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত রাণীনগরে কাঁশবন যুব সংস্থার বৃক্ষরোপণ মোরেলগঞ্জে সার ডিলার নিয়োগে আওয়ামীলীগের পক্ষে বিএনপি নেতা মনির ফরাজির তদবির সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২ অবশেষে বিদায় নিলেন আদমদীঘি থেকে বিতর্কিত এসিল্যান্ড আশরাফুল ইসলাম জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোরেলগঞ্জে সার ডিলার নিয়োগে আওয়ামীলীগের পক্ষে বিএনপি নেতা মনির ফরাজির তদবির

বাগেরহাট প্রতিনিধি / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক ক্রমেই ঘনীভূত হচ্ছে। আওয়ামী লীগ নেতার নামে সার ডিলারশিপ পাওয়া এবং এর পেছনে জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজির তদবিরের অভিযোগ উঠেছে। এর মধ্যে মনির ফরাজির একটি কথোপকথনে তাঁকে বলতে শোনা গেছে, ‘এই সারের ডিলার আমি পাইয়ে দিয়েছি।’ পাশাপাশি এ নিয়োগ নিয়ে কেউ প্রশ্ন তুললে তাঁকে হুমকিও দেন তিনি। এনিয়ে বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব, কৃষি মন্ত্রনালয়, কৃষি সচিবসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন উপজেলা কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন। স্থানীয় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের দাবি, তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রার্থী আ. রহিম খানের ভাগ্নে উপজেলার খাউলিয়া ইউনিয়নের আবুল আহসান বিশ্বাস। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট পরিবারের সদস্য হয়েও তাঁর নামে সার ডিলারশিপ দেওয়া হয়েছেÑএমন অভিযোগে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাঁর মতে, ডিলার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনির ফরাজির একটি কথোপকথনে তাঁকে বলতে শোনা যায়, এই সারের ডিলার আমি পাইয়ে দিয়েছি।’ পাশাপাশি এ নিয়োগ নিয়ে কেউ প্রশ্ন তুললে তাঁকে হুমকিও দেন তিনি। এদিকে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবুল জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, মনির ফরাজি কৌশলে জেলা প্রশাসকের মাধ্যমে একজন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তির নাম ডিলার হিসেবে অন্তর্ভুক্ত করিয়েছেন। এ ধরনের কর্মকা-ের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণœ করার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ তালুকদার জানান, উপজেলা কমিটির সুপারিশের ভিত্তিতেই ডিলারশিপ দেওয়া হয়েছে। এ বিষয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। সেগুলো যাচাই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category