• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য আহত শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগর স্বাস্থ্যকমপ্লেক্সে রশিদ ছাড়াই নেওয়া হচ্ছে এক্সরে-আলট্রার টাকা, নয়ছয়ের অভিযোগ প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিস আদালত চত্বরে সাংবাদিকদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় পরীমনির মুচলেকা দিয়ে জামিন পেলেন পরীমনি সিইপিজেডে শ্রমিক অসন্তোষের আশঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বেপজার বৈঠক

নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা

নাটোর প্রতিনিধি: / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। এরই ধারাবাহিকতায় নাটোরের নলডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে কর্মসূচিটির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেন। একই কর্মসূচির অংশ হিসেবে নলডাঙ্গা উপজেলায় স্থানীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল হাসান সুজন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা জে. আজম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু জাফর মাস্টার এবং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাজেদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার ফোকাল কর্মকর্তা মো. নাঈম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল্লাহ আল বাকি সুমন, মাধনগর ইউনিয়নের ফোকাল কর্মকর্তা রাজু জোয়ার্দার এবং পিপরুল ইউনিয়নের ফোকাল কর্মকর্তা আব্দুল কাইয়ুম।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, ক্রীড়া শিক্ষক, নিবন্ধিত শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিভা বিকাশে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হয়।
বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শিশু-কিশোরদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর জীবন গঠনে সহায়তা করে।
নলডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগের মাধ্যমে নলডাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার সুযোগ তৈরি হবে। যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে এসব প্রতিভাবান খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের সুনাম বয়ে আনতে সক্ষম হবে।
তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার, নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরিতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category