• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
রাণীনগর স্বাস্থ্যকমপ্লেক্সে রশিদ ছাড়াই নেওয়া হচ্ছে এক্সরে-আলট্রার টাকা, নয়ছয়ের অভিযোগ প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিস আদালত চত্বরে সাংবাদিকদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় পরীমনির মুচলেকা দিয়ে জামিন পেলেন পরীমনি সিইপিজেডে শ্রমিক অসন্তোষের আশঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বেপজার বৈঠক নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নুতন কুড়ি স্পোর্টস ( সিজন- ২)  শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত কালিয়া উপজেলা প্রশাসন। নওগাঁ জেলা জামায়াতের নতুন আমির মাওলানা মাহফুজুর রহমান মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

সিইপিজেডে শ্রমিক অসন্তোষের আশঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বেপজার বৈঠক

চট্টগ্রাম প্রতিনিধি / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে সম্ভাব্য অসন্তোষ ও বিশৃঙ্খলা এড়াতে চট্টগ্রামের সিইপিজেডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) বেপজা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), বেপজা, এনএসআই, ডিজিএফআই ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন। তবে বৃহস্পতিবার বিষয়টি জানা যায়।

সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে সম্ভাব্য অসন্তোষ মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। শ্রমিক অসন্তোষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সিইপিজেড বেপজার নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য বিশৃঙ্খলা নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিইপিজেড বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মোহাম্মদ শাহদাত, এনএসআইয়ের যুগ্ম পরিচালক নুরুদ্দীন মোহাম্মদ বোরহান, ডিজিএফআইয়ের ডেপুটি ডিরেক্টর মো. শফিকুল ইসলাম, সিএমপির বন্দর জোনের উপকমিশনার আমিরুল ইসলাম এবং পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) শহীদ ইশরাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category