• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

নাটোরে জাতীয় যুব দিবস পালিত

নাটোর প্রতিনিধি: / ৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্য বিষয়ে আজ রোববার নাটোরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সভায় হুইপ বলেন, দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুব সমাজকে সম্পৃক্ত করেছে ব্যাপকভাবে। এই সুযোগ গ্রহন করে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। এক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন। যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক এ টি এম গোলাম মাহবুব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দিবসটি উপলক্ষে যুব মেলার আয়োজন করা হয়। এছাড়া জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category