• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

বড়দিয়ার, তিন মোহনা নদী ভাঙ্গন রোধের আশ্বাস দিলেন নড়াইল ১ আসনের সাংসদ

  শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি / ২৫ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া বাজারের উত্তর পশ্চিম পাশের  নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
১৬ অক্টোবর সকাল সাড়ে ১১টায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে তিনি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এ সময় বাজারের প্রবীণ ব্যবসায়ী  আইনুদ্দীন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ভাঙনের খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা বলেছেন। তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে কোন বরাদ্দ না থাকায় নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৪ লাখ টাকা দিয়ে নদী ভাঙ্গন রোধের কাজ শুরু করার উদ্যোগ নিয়েছেন। বড়দিয়া রক্ষায় বাজার সংলগ্ন তিন নদীর মোহনায় স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধ এবং ভবিষ্যতে ওই এলাকা থেকে বালু উত্তোলনের জন্য বালু মহল  ইজারা না দেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া খুব শিঘ্রই বড়দিয়া বাজার হতে ফেরীঘাটের দক্ষিনের চোর খালি সিমানা পর্যন্ত ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
অন্যদিকে নড়াইলের উন্নয়নে ৩৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বরাদ্দের কাজ সম্পন্ন হলে জেলার রাস্তাঘাটের বেহাল দশা থাকবে না।
পরে তিনি বড়দিয়া বাজার মন্দির ও বিভিন্ন সড়ক পরিদর্শন করেন এবং সড়কগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
গত ১১ অক্টোবর থেকে বড়দিয়া বাজার এলাকায় ভয়াবহ নদীভাঙন শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছু চায়ের দোকানসহ কয়েকটি বড় ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category