• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

গফরগাঁওয়ে বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ময়মনসিংহ প্রতিনিধি / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

  • ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, ডাকাতেরা তিন ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপার অলংকার ও নগদ তিন লাখ টাকাসহ প্রায় সাড়ে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৪টার দিকে উপজেলার টাংগাব ইউনিয়নের বারইহাটি গ্রামের বটতলা এলাকায় আজিজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক পল্লী বিদ্যুতে চাকরি করেন। তাঁর কর্মস্থল কিশোরগঞ্জ জেলা সদরে হওয়ায় তিনি সেখানে থাকেন। তাঁর স্ত্রী দুই সন্তান নিয়ে ঢাকায় ছিলেন। ঘটনার সময় বাড়িতে আজিজুল হকের ৭০ বছর বয়সী মা জোয়েদা খাতুন, ৪৫ বছর বয়সী বোন ও এক ভাগনি ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রাত ৪টার দিকে তিন থেকে চারজন ডাকাত বাড়ির সদর দরজার তিনটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল। ঘরে ঢুকে ডাকাতেরা আম্বিয়া খাতুনের মুখ ও হাত কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে তাসলিমা খাতুনের গলায় চাপাতি ধরে তাকে জিম্মি করা হয়।

এরপর ডাকাতেরা বাড়ির তিনটি কক্ষের আলমারি ও ওয়ারড্রোবের তালা ভেঙে মালামাল তছনছ করে। তারা তিন ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপার অলংকার, জমি কেনার জন্য রাখা তিন লাখ টাকা, মুঠোফোন, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরিবারের হিসাব অনুযায়ী, লুট হওয়া মালামালের মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।

আজিজুল হক বলেন, খবর পেয়ে ভোরে বাড়িতে এসে তিনি দেখতে পান, ডাকাতেরা ঘরের সবকিছু তছনছ করে নিয়ে গেছে। ডাকাতেরা পরিবারের সদস্যদের কাছে বারবার জমি কেনার টাকা কোথায় রাখা হয়েছে জানতে চাচ্ছিল। টাকা কোথায় রাখা হয়েছে জানাতে দেরি হওয়ায় তাঁর বৃদ্ধ মা জোয়েদা খাতুনকে মারধর করা হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category